ট্রেন থেকে পড়ে মৃত্যু, প্রথমে অজ্ঞাতপরিচয়—মোবাইলেই মিলল দীপিকার পরিচয়
মহেশতলায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু ২৫ বছরের গৃহবধূ দীপিকার। প্রথমে অজ্ঞাতপরিচয় থাকলেও মোবাইলের সূত্রে পরিচয় নিশ্চিত করে পুলিশ।চার বছরের সন্তান রয়েছে তাঁর।

ইয়াম উদ্দিন সাহাজি, মানুষের মতামত:মহেশতলায় শিয়ালদা-বজবজগামী ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। আজ দুপুর প্রায় ১টা ৪০ মিনিট নাগাদ নিশ্চিন্তপুর ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে। মৃতার নাম দীপিকা পাত্র (২৫)। তিনি পূজালীর ১১ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। বাবার নাম বিশ্বজিৎ দাস।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে মহেশতলা থানা ও রেল পুলিশকে খবর দেন। পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে মেটিয়াবুরুজের বাদা বটতলা এলাকার বাসিন্দা সন্তোষ পাত্রের সঙ্গে দীপিকার বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে কীভাবে তিনি ট্রেন থেকে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
