মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

সমুদ্র উধাও নয়, প্রকৃতির অদ্ভুত খেলা! আর্জেন্টিনায় নজিরবিহীন দৃশ্য

আন্তর্জাতিক

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আর্জেন্টিনার আটলান্টিক উপকূলে হঠাৎ সমুদ্রের জল অনেকটা সরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার দেল প্লাতা-সহ কয়েকটি উপকূলীয় এলাকায় বিস্তীর্ণ সমুদ্রতল জেগে ওঠে। স্বাভাবিক সময়ে যে জায়গাগুলি জলের নিচে থাকে, সেখানেই মানুষকে হাঁটতে দেখা যায়।

জল সরে যাওয়ায় বালির উপর আটকে পড়ে বেশ কয়েকটি নৌকা ও জলযান। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে উপকূলে ভিড় করেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটিকে ঘিরে নানা দাবি ছড়ালেও এর সঙ্গে কোনও স্থায়ীভাবে সমুদ্র হারিয়ে যাওয়া বা বিশ্বব্যাপী বিপর্যয়ের সম্পর্ক নেই।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি অস্বাভাবিক আবহাওয়া, জোয়ার-ভাটা ও সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের সঙ্গে যুক্ত বিরল প্রাকৃতিক ঘটনা। পরিস্থিতির উপর নজর রাখছেন বিশেষজ্ঞরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।