মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

নন্দীগ্রামে চুরি-কাণ্ডে গ্রেফতার তিন,উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার গয়না

Public Interest NewsRecent Newsজেলা ভিত্তিক সংবাদ

নন্দীগ্রামে বাড়িতে চুরির তদন্তে বড় সাফল্য পুলিশের। উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না।ঘটনায় গ্রেফতার তিনজন, ধৃতদের মধ্যে এক নাবালিকাকে আদালতের নির্দেশে হোমে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টারমানুষের মতামত:নন্দীগ্রামে বাড়িতে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুলাই নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়। নন্দীগ্রাম থানার আইসি অজয় কুমার মিশ্রের নেতৃত্বে তদন্ত চালিয়ে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে এবং চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে। তিনজনকে গ্রেফতার করা হলেও নাবালিকাকে আইন অনুযায়ী আদালতের নির্দেশে হোমে পাঠানো হয়েছে। কীভাবে চুরি হয়েছিল, ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং সমস্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হতে পারে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।