মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

নন্দীগ্রামে ভোটের লড়াই শুরু আগেই! রেয়াপাড়ায় বিজেপির রণকৌশল বৈঠক

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের ভোট ঘোষণা হতেই বিজেপির তৎপরতা তুঙ্গে। রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে নেতৃত্ব,সাংসদ, বিধায়ক ও জেলা পদাধিকারীরা হাজির, চলছে ভোটের প্রস্তুতি ও রণকৌশল।

রাজকুমার বেরা,মানুষের মতামত:বিধানসভার উপনির্বাচনের ভোটের দিন ঘোষণা হতেই নন্দীগ্রামে রাজনৈতিক তৎপরতা বাড়ল বিজেপির অন্দরে। ভোটের প্রস্তুতি ও সংগঠনকে আরও শক্তিশালী করতে রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে পদ্মশিবির।

বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশল। থাকবেন নন্দীগ্রাম বিধানসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। এছাড়াও বৈঠকে রয়েছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, দলের বেশ কয়েকজন বিধায়ক এবং বিজেপির জেলা কমিটির পদাধিকারীরা।

উপনির্বাচনকে সামনে রেখে বুথস্তরের সংগঠন, প্রচার কৌশল এবং ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। ভোটের আগে নন্দীগ্রামে সংগঠনকে আরও সক্রিয় করাই বিজেপির মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।