বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
18:26:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘কিং’-এর সেটে ফাঁস রানি-অভিষেকের ছবি! সত্যি নাকি AI-এর কারসাজি?

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত ছবি কিং নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই ছবির শুটিং সেট থেকে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের একটি ছবি ফাঁস হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

দুই তারকাকে এই ছবিতে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘ ২০ বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে রানি ও অভিষেককে। ২০০৭ সালের লাগা চুনরি মে দাগ ছবির পর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তুলেছেন, ছবিটি আদৌ আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি। কেউ লিখেছেন, ‘এটা কি AI?’ আবার কেউ ছবিটি সত্যি না ভুয়ো, তা নিয়েও প্রশ্ন করেছেন। কিং-এ একাধিক তারকা থাকায় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।