কেক-বিস্কুটে লুকিয়ে ‘হার্টের শত্রু’! বেকারি খাবারেই লুকিয়ে ‘নীরব ঘাতক’

টাফ রিপোর্টার,মানুষের মতামত:বিস্কুট,কেক,পেস্ট্রি, চানাচুর-সহ নানা প্যাকেটজাত খাবারে স্বাদ ও মচমচে ভাব বাড়াতে ব্যবহার করা হয় ডালডা বা কিছু ধরনের মার্জারিন। এগুলিতে থাকা ট্রান্স ফ্যাট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ট্রান্স ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরল (LDL) বাড়িয়ে ভালো কোলেস্টেরল (HDL) কমাতে পারে। ফলে হৃদ্রোগ ও রক্তনালির সমস্যার ঝুঁকি বাড়ে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও ট্রান্স ফ্যাট যতটা সম্ভব কম খাওয়ার পরামর্শ দেয়। তাই নিয়মিত প্যাকেটজাত বেকারি খাবার, ভাজাভুজি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাওয়ার অভ্যাস এড়ানো জরুরি। খাবার কেনার আগে প্যাকেটের উপাদান তালিকা ও পুষ্টিগুণের তথ্য দেখে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুস্থ থাকতে তাজা ও কম প্রক্রিয়াজাত খাবার বেছে নেওয়াই ভালো।
