জঙ্গলে রক্তাক্ত সদ্যজাত!কান্নার আওয়াজে উদ্ধার, মমতার হাত বাড়ালেন গৃহবধূ
মালদার হরিশ্চন্দ্রপুরে জঙ্গলে তোয়ালে মোড়া রক্তাক্ত সদ্যজাত উদ্ধার। শরীরে লাল পিঁপড়া লেগেছিল।কান্নার আওয়াজ শুনে গৃহবধূ শঙ্করী দাস শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জঙ্গলের মধ্যে তোয়ালে মোড়া অবস্থায় পড়ে থাকা এক সদ্যজাতকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর থানার লক্ষ্মীপাড়া এলাকায়। অভিযোগ, প্রসবের পরই শিশুটিকে সেখানে ফেলে যাওয়া হয়। শিশুটির শরীরে রক্তের দাগ এবং লাল পিঁপড়া লেগে ছিল।
স্থানীয় গৃহবধূ শঙ্করী দাস গরু আনতে বাগানে গিয়ে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দৃশ্য দেখে তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। পরিষ্কার করে প্রাথমিকভাবে সেবা-শুশ্রূষা করার পর তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
শিশুটি সুস্থ হলে তার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শঙ্করী। তাঁর কথায়, আরও কিছু দেরি হলে কুকুর-শিয়ালের আক্রমণে শিশুটির প্রাণ সংশয় হতে পারত। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
