মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

হাইকোর্টের সার্কিট বেঞ্চের সামনে গোখরো! আতঙ্কের মাঝেই পরিবেশকর্মীদের ‘রেসকিউ’

জেলা ভিত্তিক সংবাদ

জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চের সামনে বিষধর গোখরোর ছানা ঘিরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পরিবেশকর্মীরা এসে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন।স্বস্তি ফেরে আদালত চত্বরে।

তপন রায়,মানুষের মতামত:কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে হঠাৎ বিষধর গোখরোর ছানা দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। আদালতে আসা মানুষজন ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা জানান, সার্কিট বেঞ্চ সংলগ্ন এলাকায় ছোট আকারের সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষধর সাপ হওয়ায় কেউ কাছে যাওয়ার সাহস করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশকর্মীরা। সতর্কতার সঙ্গে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদে গোখরোর ছানাটিকে উদ্ধার করা হয়। ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সাপটিকে অযথা আঘাত বা হত্যা না করে নিরাপদে উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে এলাকায়। পরিবেশকর্মীদের মতে, বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে সাপের আনাগোনা বাড়তে পারে। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়াই নিরাপদ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।