গ্রাম থেকে শহর, বাজার থেকে হাসপাতাল—বাংলার সড়কে আসছে বড় পরিবর্তন,বরাদ্দ ১,০৪২ কোটি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো তহবিল (সিআরআইএফ) প্রকল্পের আওতায় রাজ্যের ৬টি সড়ক প্রকল্পের জন্য ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে মোট ১৯৪.১০ কিলোমিটার রাস্তা প্রশস্ত ও শক্তিশালী করা হবে।
প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং যাতায়াতের সময় কমবে। পাশাপাশি বাড়বে সড়ক নিরাপত্তাও। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো সহজ হবে বলে আশা করা হচ্ছে। উন্নত সড়ক যোগাযোগের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিও গতি পাবে। শেষ প্রান্তের এলাকাগুলির সঙ্গে যোগাযোগ বাড়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। রাজ্যের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
