মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

গাড়ি নিয়ে ‘চাপা দেওয়ার চেষ্টা’!ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

ভাঙড়ে বিজেপি-আইএসএফ কর্মীদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় কয়েকজন আহত। গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অভিযুক্তের বক্তব্য মেলেনি।

ইয়াম উদ্দিন সাহাজি, মানুষের মতামত:ভাঙড় ১ নম্বর ব্লকের শাকসার গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ও আইএসএফের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতের সামনে কয়েকজন বিজেপি ও আইএসএফ কর্মী-সমর্থক দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ভাঙড় ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহকারী সভাপতি এম এম সফি আহমেদ ওরফে শুভ গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁদের চাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি ও আইএসএফ কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।