মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

দিল্লির বাইরে প্রথমবার! গুজরাটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘিরে নতুন চমক

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার দিল্লির বাইরে বসতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। আগামী ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত হবে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

৭২ বছরের ইতিহাসে এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল অনুষ্ঠান দিল্লির বাইরে অনুষ্ঠিত হচ্ছে। একতা নগর, পূর্বতন কেভাডিয়া, বিশ্বখ্যাত স্ট্যাচু অব ইউনিটি-র কাছেই অবস্থিত।

এবারের পুরস্কারে সেরা ছবির সম্মান পেয়েছে ‘আর্টিকেল ৩৭০’। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন মাম্মুট্টি ও কার্তিক আরিয়ান, আর সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ইয়ামি গৌতম।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।