বর্ষণে বিপর্যস্ত চাটলা-চিরুলিয়া, এলাকায় বিধায়ক দিব্যেন্দু অধিকারী

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার এগরা-১ পঞ্চায়েত সমিতির জুমকি গ্রাম পঞ্চায়েতের চাটলা ও চিরুলিয়া এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। সরেজমিনে ঘুরে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজখবর নেন। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছচ্ছে কি না, তাও জানতে চান বিধায়ক। ত্রিপল-সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সঠিকভাবে মানুষের হাতে পৌঁছেছে কিনা, সে বিষয়েও তিনি খোঁজ নেন। জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। বিধায়ক বলেন, দুর্যোগের সময়ে তিনি এলাকাবাসীর পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সবরকমভাবে উদ্যোগ নেওয়া হবে।
