মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

ভাঙড়ে এলাকা দখলকে কেন্দ্র করে সিপিআইএম-আইএসএফ সংঘর্ষের অভিযোগ, আহত ২

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত: ভাঙড়ে এলাকা দখলকে কেন্দ্র করে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই সিপিআইএম কর্মী। অভিযোগের তির আইএসএফ কর্মী-সমর্থকদের দিকে। ঘটনাটি ঘটেছে ভাঙড়-১ ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুপজালি এলাকায়।

অভিযোগ,এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। সেই সময় সিপিআইএম কর্মী আনসার মোল্লা ও কালাম মোল্লাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আনসার মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ এলাকায় পৌঁছয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ভোটে দুই দল জোটসঙ্গী হলেও স্থানীয় স্তরে সংঘর্ষের অভিযোগে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।