মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

আবাস থেকে রাস্তা—১৬ দফা দাবিতে হাড়োয়ায় সিপিআইএমের ‘রণহুঙ্কার’

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

হাড়োয়ায় ১৬ দফা দাবিতে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও পঞ্চায়েতে ডেপুটেশন। আবাস দুর্নীতির হিসাব প্রকাশ,শ্রমিকদের মজুরি,পেনশন, রাস্তা-নিকাশি সংস্কার-সহ একাধিক দাবি জানাল বামেরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ১৬ দফা দাবিতে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার হাড়োয়া এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়।

হাড়োয়া সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে হাড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছয়। সেখানে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে দাবিপত্র তুলে দেন দলীয় নেতা-কর্মীরা। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা প্রকাশ, ২০১১ সাল থেকে পঞ্চায়েতের সমস্ত প্রকল্পের হিসাব প্রকাশ এবং ‘আমার পাড়া আমার সমাধান’-এর তথ্য জনসমক্ষে আনার দাবি জানানো হয়।

পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম ২৭ হাজার টাকা মজুরি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ, সমকাজে সমবেতন, কৃষক ও ক্ষেতমজুরদের পেনশন এবং সামাজিক সুরক্ষার দাবি ওঠে। এছাড়াও রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, খাল ও বিদ্যাধরী নদী সংস্কারের দাবি জানিয়েছে বামেরা। উপস্থিত ছিলেন গার্গী চট্টোপাধ্যায়, ইমতিয়াজ হোসেন, আসিফ আলম-সহ দলের অন্যান্য নেতারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।