NewsPolitics

রাতারাতি জমির চরিত্র বদল করে জমি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ কাপাসাইট মৌজার। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মন্ডল এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর তারদহ কাপাসাইট মৌজার ১৩১৩,১৪৬৫,১৫২৮ সহ একাধিক দাগের জমির চরিত্র বদল করে বড়বড় পাঁচিল তুলছে এলাকার শাসক দলের নেতারা। ওয়েটল্যাণ্ডের জমি কিভাবে চরিত্র পরিবর্তন করা সম্ভব? বিরোধীদের অভিযোগ শাসকদলের মদতে চলছে এই অবৈধ কাজ।

বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষার্থে দক্ষিণ কলকাতার একটি বিরাট অংশ জলাভূমি হিসেবে ঘোষণা করেছিল তদানীন্তন বামফ্রন্ট সরকার। যার মধ্যে ভাঙড়ের বামনঘাটা, তারদহ, বেঁওতা ১, বেঁওতা ২ সহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার জমি আছে। অভিযোগ সেই জমি ভরাট করে কংক্রিটের নির্মাণ করছে শাসক দলের নেতারা।

জলাভূমিতে মাছ ও পরবর্তীতেতে ধান চাষ করে কোন রকমে জীবিকা নির্বাহ করতো কয়েকশো পরিবার। অভিযোগ জমির চরিত্র বদল করে, ৩০ – ৪০ বছর ধরে ভোগ দখল করা জমি জোর করে দখল করে নিচ্ছে তৃণমূলের তারদহ অঞ্চলের নেতা এই গৌতম মণ্ডল।।

জমি হারা হয়ে দিশাহীন তারদহের বেশ কিছু পরিবার। লড়াই করে যে জমি তারা ধরে রেখেছে এতদিন আদতে ফসল তোলার পর কি সেই জমি আর থাকবে তাঁদের? আশঙ্কা এবং উৎকন্ঠায় দিন কাটছে তাঁদের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *