Uncategorized

ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

সানি রয়,মানুষের মতামত:জলপাইগুড়ি জেলার রাজগঘরঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের সাহেব পাড়া এলাকার ঘটনা। জানা যায় গতকাল রাতে বাড়ির সবার সঙ্গে হাসি খেলা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিল ওই নাবালিকা। আজ সকালে বাড়ির সকলে ঘুম থেকে ওঠার পরে তাকে ডাকাডাকি করলে কোন সাড়া পাওয়া যায় না। এরপর প্রতিবেশীকে ডেকে জানালা ভেঙে ঘরে উঁকি দিতে দেখতে পাওয়া যায় ঘরের ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়ে। তার পায়ের নিচে পড়ে রয়েছে মোবাইল। ঘটনার খবর চাউর হতেই বাড়িতে ভিড় জমে যায় এলাকাবাসীর। এরপর খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে রাজগঞ্জ থানার পুলিশ। এরপর যুবতীকে উদ্ধার করে পাঠানো হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল। কতব্রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *