DISTRICT ORIENTED NEWSNews

লাটাগুড়ির দেড় মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা,পরিবারের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই ঘটনা!

সানি রায়,মানুষের মতামত:লাটাগুড়ির ক্রান্তি মোড়ে দেড় মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা! শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ,গতকাল ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁর সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। সে সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু, রাতে তার জ্বর আসে। তিনি জ্বরের ওষুধ খাওয়ান। এরপর, কিছুক্ষণ পর শিশুটি জোরে হাঁচি দেয় এবং তার নাক-মুখ দিয়ে কফ ও রক্ত বের হয়। এরপরই শিশুটি ঝিমিয়ে পড়ে। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি,ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ শুরু হয়েছে।তবে,জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *