NewsRecent News

বছরের প্রথম দিনেই হেলমেট বিহীন দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু,তদন্তে পুলিশ

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়াতের পুকুরিয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় ২৫ বছরের কুশল দাস, এবং ৪০ বছরের সোমনাথ সরকার তারা দুই বন্ধু পুকুরিয়া খালধার থেকে বাইকে চেপে গোপালপুর বটতলার দিকে যাচ্ছিল গভীর রাত্রে পুকুরিয়া সংলগ্ন এলাকা আসতেই একটি গাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ঘটনায় দুজনই ছিটকে পড়ে তারপর পুলিশ ও স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২৫ বছরের কুশল দাসকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃত দেওয়া টি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

পরিবারের লোকজন মুখে কুলুপ এঁটেছে। মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা বলেন এই ঘটনা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমি পরিবারকে সমবেদনা জানাচ্ছি পাশাপাশি তিনি এই ঘটনার তদন্তের দাবী করার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই দুই বাইক আরোহী প্রচন্ড দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল এবং তাদের মাথায় হেলমেট ছিল না যে কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে তারা জানিয়েছেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *