অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার আগেই এক অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ তারালি সীমান্ত
গতকাল বিকালে ভীন রাজ্য থেকে এসে অবৈধভাবে দালাল সহযোগে বাংলাদেশের যাওয়ার আগেই স্বরূপনগর ব্লকের তারালি সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফের জওয়ানরা তাকে আটক করে। বিএসএফের সন্ধান বুঝতে পেরে দালাল পালিয়ে যায় , তার সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ। আটকওই অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদেরপর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ | পুলিশ তাকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীর নাম নাজির মোল্লা তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় Iসে দীর্ঘদিন কাশ্মীর এ থাকতো |