দিল্লিতে বিজেপির মহিলা মুখ স্মৃতি?
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি স্মৃতি ইরানির মত মহিলা মুখকে সামনে রেখেই কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে। স্মৃতি ইরানি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেয়ে আগেই দিল্লির ভোটার তালিকায় নাম তোলেন। দিল্লির স্থায়ী বাসিন্দা হতে চলেছেন স্মৃতি জুবিন ইরানি।
এবারের লোকসভা নির্বাচনে রায়বেরিলিতে রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেন বিজেপির হিন্দুত্ব ব্যান্ডের অন্যতম মহিলা মুখ স্মৃতি ইরানি। মোদী ও অমিত শাহের পরামর্শে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেন স্মৃতি ইরানি। এর আগে নির্বাচনে হারার পর স্মৃতি ইরানি মোদী-অমিত শাহদের কাছে রাজ্যসভার সাংসদ হয়র আবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আবদার ধরেছিলেন। কিন্তু মোদী-শাহরা সেই অবদানে পাত্তা দেন নি। এরপরই দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে, স্মৃতি ইরানিকে দলের দিল্লিতে দখলের প্রচার-জনসংযোগ অভিযানে দলের মুখ করা হবে। আর এস এসও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রস্তাবে মত দিয়েছে বলে প্রকাশ।
অতীতে দিল্লিতে মদনলাল খুরানা ও সাহেব সিং ভার্মার গোষ্ঠী লড়াইতে সুষমা স্বরাজকে সামরিক ভাবে দলের দিল্লির মুখ্যমন্ত্রীর মুখ করা হলেও, তা বেশি দিন কাজে লাগে নি। কালক্রমে প্রথমে কংগ্রেসের শীলা দীক্ষিত, পরে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দখলে চলে যায় দিল্লি।
২০১৪ সাল থেকে ২৪ সাল পর্য্যন্ত তিনবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি লোকসভা নির্বাচনে জয়লাভের পর একবারও দিল্লিতে জয় পায় নি গেরুয়া শিবির। এবার আম আদমি পার্টি ও কংগ্রেসের সংঘাতে বিজেপি বিরোধী ভোট ভাগের সম্ভাবনাকে সামনে রেখে বিজেপি কৌশল সাজাচ্ছে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়ে গেছে। কেজরিওয়াল অবশ্য কংগ্রেস নয়, বিজেপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। সেই মত কৌশলও সাজানো হচ্ছে। অজয় মাকেন, সন্দীপ দীক্ষিত, অলকা লাম্বা প্রমুখরা আপ বিরোধিতায় সরব।
এই পরিস্থিতিতে মহিলা মুখ স্মৃতি ইরানিকে প্রচার-জনসংযোগে দলের মুখ করে নির্বাচনী প্রচার অভিযানে ঝাপাতে চাইছে বিজেপি এমনটাই দলীয় সূত্রের খবর। স্মৃতি ইরানি প্রচারের মুখ হলে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।