Defense NewsNews

বিপদের আশঙ্কায় শিলিগুড়ি?

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:বিপদের আশঙ্কা এবার শিলিগুড়িতেও। চারিদিক থেকে প্রবেশদ্বার আছে শিলিগুড়িতে।এবার খবর,উত্তরবঙ্গের শহর শিলিগুড়িকে টার্গেট করছে জঙ্গিরা।বিভিন্ন অবৈধ পথ অবলম্বন করে শিলিগুড়িতে ঢোকার ছক কষেছে তারা। তবে পিছিয়ে নেই ভারতও।
সীমান্তে বাংলাদেশ থেকে মুসলিম-হিন্দু যে কোন অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিতে বিএসএফ ও সীমান্ত রাজ্যগুলি পশ্চিমবঙ্গ, ত্রিপুর,মেঘালয়, মিজোরামকে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক!পরিস্থিতির আঁচ করে ইতিমধ্যেই চারদিক ঘিরতে শুরু করেছে দেশের বিশেষ ফোর্স বিএসএফ। যে কোনো হামলার জন্য প্রস্তুত তারাও। যেহেতু শিলিগুড়ি “চিকেন নেক” নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র এবং অবৈধ অর্থের আনাগোনা সংক্রান্ত খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির থেকে!ইদানিং নেপালে মাওবাদী চীনপন্থী কমিউনিষ্ট ওলির সরকারের ভূমিকায় স্বস্তিতেই নেই কেন্দ্রীয় সরকার!বাংলাদেশে পটপরিবর্তন ও দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের পর বাংলাদেশে ক্ষমতাসীন জামাত ও ইউনুস সরকার ভারত বিরোধিতায় সরব।তাই শিলিগুড়ি নিয়ে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চর্চায় থাকলেও বর্তমানে তার গুরুত্ব অতীব বেশি!

সাম্প্রতিক খবরে প্রকাশ, বাংলাদেশের অগ্নিগর্ভ নৈরাজ্যের পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। দেশের তিন রাজ্যে অনবরত চলছে তল্লাশি অভিযান!আপাতত ঢোকা বন্ধ,পাশাপাশি থাকছেও কড়া নিরাপত্তা। শিলিগুড়ি আধুনিক শহর,গত ৩০ বছর ধরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আপন করে নিয়ে শিলিগুড়িতে বসবাস করছেন।বর্তমান পরিস্থিতির উপর মূল্যায়ন করে আপাতত শিলিগুড়ি কিছুটা হলেও একটা বিপদজনক জায়গা বলে বহিরাগত এবং স্থানীয়দের কাছে ধারণা জন্মাচ্ছে।তাই আপাতত শিলিগুড়ির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *