ENTERTAINMENT

ক্ষমা চাইলেন সাংসদ- অভিনেতা দেব কারণ জানলে অবাক হবেন

সোহেল চক্রবর্তী,মানুষের মতামত:এক ভক্তের কাছে ক্ষমা চেয়ে নিলেন দেব। এই ক্ষমা চাওয়াতে দেবের প্রতি আরও ভালোবাসা বাড়ল অনুরাগীদের। কী হয়েছিল? খাদান ছবির প্রচারে মধ্যমগ্রামের স্টার মলে গিয়েছিলেন দেব। আর এদিন এক দেব অনুরাগী এক্স হ্যান্ডেলে সেখানকার বেশ কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগরে দেন।

ক্ষুব্ধ ভক্ত লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে পর্যন্ত পায়না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

অনুরাগীর এই পোস্টের পরই দেব সেটা রিটুইট করেন এবং ভক্তের থেকে ক্ষমা চেয়ে নেন। দেব এদিন এই পোস্ট শেয়ার করে ক্ষমা চেয়ে লেখেন, ‘খুবই দুঃখিত মোহনা এটার জন্য। পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
মধ্যমগ্রামের স্টার মলে রবিবার খাদান ছবির টিম নিয়ে পৌঁছেছিলেন দেব। আর তাঁকে একবার সামনে থেকে দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। সেই ভিড়ের ঠ্যালায় কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় যশোর রোড। আর সেই ভিড় সামলাতে গিয়ে এদিন রীতিমত নাজেহাল হতে হয় পুলিশকে। ভিড় ম্যানেজ করতে হয় লাঠি চার্জ করতে হয়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *